× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগ নেতা এখন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৭ পিএম

ছাত্রলীগ নেতা এখন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছেন এক সময়ের ছাত্রলীগ নেতা মো. বায়জিত। তিনি ছিলেন ৫ নম্বর জাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মো. বায়জিত এলাকায় বিএনপির উঠান বৈঠকসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এতে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী শাহজাহান বলেন, আওয়ামী লীগের দোসরদের জায়গা জাটিয়া ইউনিয়ন বিএনপিতে হবে না। যারা এই বায়জিতকে আসকারা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল ওয়াদুদ খোকন বলেন, কিছু কুচক্রী মহল আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা বিষয়টি অবগত আছি। বিএনপিতে এমন দোসরদের কোনো জায়গা দেওয়া হবে না।

এদিকে, রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ একে দলীয় আদর্শের পরিপন্থী পদক্ষেপ হিসেবে দেখছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা