× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ কাটতে না চাওয়ায় বাবার বকাঝকা, অভিমানে মেয়ের আত্মহত্যা

ইন্দুরকানি ( পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২৩:২৯ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা-মায়ের ওপর অভিমান করে বর্ণা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বর্ণা আক্তার চর-গাজীপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সে সদর উপজেলার নামাজপুর সাকিনা হামিদ মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যায় বর্ণার বাবা রফিকুল ইসলাম বাজার থেকে মাছ কিনে আনেন। কিন্তু স্ত্রী চিনু বেগম ও মেয়ে বর্ণা মাছ কাটতে অস্বীকার জানালে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাদের গালিগালাজ করেন। পরে চিনু বেগমও মেয়েকে বকাঝকা করেন। এতে অভিমান করে বর্ণা নিজের ঘরে গিয়ে ঘাস মারার কীটনাশক পান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার এসআই পলাশ সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা