× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় অজ্ঞাত নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২৩:০১ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

কক্সবাজারে উখিয়ার হলদিয়াপালংয়ের তচ্ছাখালী ব্রিজের পাশ থেকে অজ্ঞাত নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তচ্ছাখালী ব্রিজের পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি জিয়াউল হক। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ পালং এলাকার তচ্ছাখালী ব্রিজের পাশে খালে পরিত্যক্ত একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে এলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ পাওয়া যায়। লাশটি পঁচে চেহারা বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে দূর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। 

ওসি আরও বলেন, কারা, কি কারণে হত্যা করেছে পুলিশ তা নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটনে খোঁজখবর নিচ্ পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা