× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাটুরিয়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২২:৫০ পিএম

সাটুরিয়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুনের সঙ্গে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিয় সভা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় থানা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন ওসি এ আর এম আল মামুন।

সভায় সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (দেশ রুপান্তর ও এসএ টিভি) মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি (সমকাল প্রতিনিধি) মো. জাহঙ্গীর আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন (আলোকিত বাংলাদেশ প্রতিনিধি), সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান (ইনকিলাব প্রতিনিধি) ও প্রেসক্লাবের কার্যকরী সদস্য মুহাম্মদ লুৎফর রহমান (সংবাদের মানিকগঞ্জ জেলা প্রনিনিধি)।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওসি (তদন্ত) রনজিৎ সাহা, সেকেন্ড অফিসার (এসআই) মো. আরিফ খান, সাটুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, অর্থ সম্পাদক মো. মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, কার্যকরী সদস্য মো. হোসেন জয়, সাবেক সাধারণ সম্পাদক  মো. শহীদুল ইসলাম শহিদ, প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস ছালাম সফিক ও প্রেসক্লাবের সদস্য মো. হৃদয় মাহমুদ রানাসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, পুলিশ ও সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। এই দুই মহান পেশার মানুষ একসঙ্গে কাজ করলে সাটুরিয়া থেকে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব। আগামীতে দেশের যে কোনো পরিস্থিতিতে পুলিশ ও সাংবাদিকরা একসঙ্গে সাটুরিয়ার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা