× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২২:৩০ পিএম

চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪

চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ  চারজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল আনুমানিক ৩টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মসজিদপাড়ার আলাউদ্দিনের ছেলে নোমান (২০) ও স্ত্রী শিল্পী বেগম (৪০), টিটনের ছেলে পুলক (২৫) ও স্ত্রী মিনু বেগম (৪০)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদ পাড়ার বাসিন্দা দুই বন্ধু শিবলু ও সিয়াম ইয়াবা সেবন করত।  সম্প্রতি ইয়াবা সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সিয়াম শিবলুকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।  এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে শিবলুর মা রাজিয়া বেগম সিয়ামের বাড়িতে এলে প্রথমে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি রাজিয়া বেগম ছেলে শিবলুকে জানালে তাদের পরিবারের সদস্যসহ অন্যান্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সিয়ামদের ওপর হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন নোমান, তার মা শিল্পী বেগম, পুলক ও তার মা মিনু বেগম। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেসমিন আক্তার জানান, হাসপাতালে মোট চারজন গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়। আহতদের মধ্যে  নোমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এছাড়া পুলক আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে । শিল্পী ও মিনু বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী সন্দেহে  পৌর এলাকার মসজিদ পাড়ার কুদ্দুসের ছেলে ফিরোজ ও বাগানপাড়া জাহাঙ্গীরের ছেলে মানিককে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা