× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন ও আন্দোলন একসঙ্গে করতে চাই : মোবারক হোসেন

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২১:৪৪ পিএম

নির্বাচন ও আন্দোলন একসঙ্গে করতে চাই : মোবারক হোসেন

আমরা নির্বাচন ও আন্দোলন একসঙ্গে করতে চাই বলেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। তিনি বলেন, ইতোমধ্যে ৩শ’ আসনেই আমাদের প্রার্থী চূড়ান্ত করেছি, ইলেকশনের প্রচারণা ও গণভোটের দাবি একই সঙ্গে চলবে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে মেহেরপুর জেলা জামায়তে ইসলামী কার্যালয়ে মতবিনিময় সভায় গনভোট আগে না দিলে জামায়াত নির্বাচনে যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোবারক হোসেন।   

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণভোট আগে চাই, কিন্তু সরকার নির্বাচন ও গণভোট একই সঙ্গে করার চিন্তা করছে। এনিয়ে আমাদের কর্মসূচি চলছে। আমাদের বিশ্বাস, সরকার এটা ভেবে দেখবে এবং নভেম্বরেই গণভোট নিয়ে ইলেকশন পরিচালনা করবে। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ সদস্য বলেন, জুলাই সনদে প্রধান উপদেষ্টা যেসব পয়েন্ট উত্থাপন করেছেন তার অধিকাংশ জামায়াতের। এখানে অনেকগুলো পয়েন্টে বিএনপি ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছিল। জুলাই সনদে আমাদের বিষয়গুলো প্রতিফলিত হয়েছে।

আওয়ামী লীগের লকডাউনের বিষয়ে তিনি বলেন, পতিত সরকারের দল শুধু হম্বিতম্বি করেছে, ঢাকায় কোনো অবস্থান তৈরি করতে পারেনি। গত ১৫ বছর তারা যে অপকর্ম করেছে, তাতে আগামীর রাজনীতিতে আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবেনা। তাদের প্রতিরোধ করার জন্য রাজপথে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবির থাকবে।

মতবিনিময় সভায় জেলা জামায়েত ইসলামীর আমির ও মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে দলটির মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গাংনী উপজেলা আমির ও মেহেরপুর-২ (গাংনী) আসলে মনোনীত প্রার্থী মাওলানা নাজমুল হুদা, মুজিবনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা