× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২০:৪৪ পিএম

নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

চলতি নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ৮ অক্টেবর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, নির্বাচনের আগে সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিত করার ব্যাপারে সরকার কাজ করছে। সাংবাদিকদের সুরক্ষা আইনের অধীনে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি টেলিভিশন কর্মীদেরও আনা হবে বলেও জানিয়েছিলেন তথ্য উপদেষ্টা।

কর্মশালায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই আইনটি পাস হবে। এতে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে কিছুটা হলেও সুরক্ষা পাবেন।

তিনি আরও জানান, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরও কয়েকটি প্রস্তাবিত আইন বাস্তবায়নের পথে রয়েছে। অচিরেই সেগুলোও পাস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা