× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় পরিত্যক্ত লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম

ভাঙ্গায় পরিত্যক্ত লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার একটি টিম মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে হোগলাকান্দি যাওয়ার পাকা রাস্তায় তল্লাশি চালায়। এ সময় জাহাঙ্গীর মোল্লার গ্যারেজের পাশে একটি পরিত্যক্ত পুরাতন লাগেজ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে লাগেজটি খুলে ভেতর থেকে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা