× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে ৫ স্থানে আ.লীগের অস্ত্র নিয়ে মহড়া, সড়ক অবরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৩:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের অন্তত পাঁচটি এলাকায় অবরোধ করেছেন দলটির নেতা-কর্মীরা। মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ এলাকায় অবরোধ শুরু করেন আওয়ামী লীগের। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের আরও কিছু এলাকায় অবরোধ করা হয়। এসময় তাদের দেশীয় অস্ত্র রামদাসহ লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী এলাকাটি আওয়ামী লীগ অধ্যুষিত। অনলাইনে কর্মসূচি ঘোষণার পর থেকেই ফরিদপুরের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা অবস্থান করেন। ভোর থেকেই কয়েকজন নেতা-কর্মী সড়কে অবস্থান নেন এবং পরে অন্যরা যোগ দিয়ে মহাসড়কটির ওপর গাছের গুঁড়ি ফেলে রেখে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। শতাধিক স্থানীয় নেতা-কর্মীকে দেশীয় অস্ত্র, ঢাল-সরকি হাতে মহাসড়কে অবস্থান করছেন। 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুরে কেউ অবরোধ করতে পারেনি। তবে ভাঙ্গার পুলিয়া এলাকায় অবরোধ করা হলে সেটি এক ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে। পুলিশ অবরোধ সরিয়ে নিতে নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা