× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি

বুড়িচংয়ে মহাসড়কে সতর্ক পুলিশ, তল্লাশি জোরদার

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৩:৩৭ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রবা ফটো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, মোকাম ইউনিয়নের কোরপাই এলাকা থেকে শুরু করে ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড, ব্রিজ ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। প্রতিটি মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। 

পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে রয়েছেন। সাদা পোশাকেও কৌশলগত অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে- যেকোনো অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা সংঘাত প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান ও তল্লাশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘সড়ক ও জননিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গুজবে কান না দিয়ে শান্ত সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা