× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৩:৩৩ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫ ১৩:৪৪ পিএম

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে শহরের সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভের পাশে নির্মিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন দেয়।

এসময় ঘটনাটির একটি ১১ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভের বেদীতে জ্বালানি তেল ছিটিয়ে দিয়াশলাই জাতীয় কিছু ব্যবহার করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান ত্যাগ করে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। বর্তমানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সাতক্ষীরার জুলাই স্মৃতি স্তম্ভে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিওতে যুবলীগ ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা