× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সময় টিভির বিরুদ্ধে ইসলামী আন্দোলন নেতার মানহানি মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ০০:১৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হানি ট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে সময় টেলিভিশনে সংবাদ প্রচার করায় মানহানি মামলা করেছেন ইসলামী আইনজীবী পরিষদের নেতা ও ইসলামী আন্দোলনের বগুড়া–২ আসনের সাবেক এমপি প্রার্থী অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল (৪০)। বুধবার (১২ নভেম্বর) বাদী নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে তিনি বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে আগামী ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদীর ৫ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এ আজিম (৩৫), সময় টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান রিপোর্টার, হেড অব নিউজ, সিইও, সৌরভ হোসেন (২৫), ইসমাইল হোসেন (৩২) ও শফিকুল ইসলাম শাকিল (৪০)।

মামলায় অভিযোগে বলা হয়, বাদী পেশায় আইনজীবী। এর ধারাবাহিকতায় এক নারী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে বাদীর চেম্বারে আসেন এবং মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি সৌরভ ও ইসমাইল অ্যাডভোকেট জামালকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে অব্যাহত হুমকির মুখে অ্যাডভোকেট জামাল উদ্দিন ওই মামলার দায়িত্ব ছেড়ে দেন এবং ভুক্তভোগী নারী অন্য আইনজীবী নিয়োগ দেন। ওই ঘটনার সূত্র ধরে গত ৫ নভেম্বর সময় টেলিভিশন ‘আইনজীবীর নেতৃত্বে হানি ট্র্যাপ চক্র, প্রেমের ফাঁদে জিম্মি করে টাকা আদায়’শিরোনামে প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে দাবি করা হয়, অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল নারী ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে, ধর্ষণ মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট বা দালিলিক প্রমাণও উপস্থাপন করা হয়নি। এমন মানহানিকর সংবাদ প্রচারের মাধ্যমে তার ৫ কোটি টাকার মানহানি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা