× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৭ কেজির ‘ব্ল্যাক ডায়মন্ড’ ১ লাখ ১১ হাজারে বিক্রি

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২২:১৮ পিএম

৩৭ কেজির ‘ব্ল্যাক ডায়মন্ড’  ১ লাখ ১১ হাজারে বিক্রি

বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’। স্থানীয়দের কাছে এটি ‘দাঁতিনা’ বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত। জানা গেছে, দুই দিন আগে গভীর সমুদ্রে আল্লাহর দান ট্রলারের মাঝি তরিকুলের বড়শিতে এ মাছটি ধরা পাড়ে। গতকাল বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসার পর নিলামের মাধ্যমে মাছটি ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি হয়।

ওয়ার্ল্ডফিশের গবেষণা সহকারী মো.বখতিয়ার রহমান জানান, এটি একটি কালা বা তিলা পোয়া যার বৈজ্ঞানিক নাম Protonibea diacanthus। Sciaenidae পরিবারের দুষ্প্রাপ্য এই সামুদ্রিক মাছটি ভোলা মাছ বা ব্ল্যাক জুয়েলফিশ নামেও পরিচিত। এটি বঙ্গোপসাগরের উপকূল ও মোহনায় পাওয়া যায়। সাধারণত এর ওজন ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত হয়। তবে কিছু মাছ ৭০ কেজিরও বেশি বড় হয়। মাছটির সবচেয়ে মূল্যবান অংশ হলো পেটের বায়ু থলি, যা ঔষধ ও কসমেটিক শিল্পে ব্যবহৃত হয় এবং বিদেশে অনেক দামে বিক্রি হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সগির আকন বলেন, এমন মাছ সচরাচর পাওয়া যায় না। তাই দেখতে আমরা  বন্দরে এসেছি। শুনেছি মাছটি এক লাখ ১১ হাজার টাকায় বিক্রি হয়েছেÑ এটা সত্যিই অবাক করার মতো!

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বন্দরের জেলেরা ৩৭ কেজি ওজনের একটি দাঁতিনা বা কালো পোয়া পেয়েছেন, এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না। তিনি আরও বলেন, সরকারের জাটকা ও মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা মানার সুফল এখন জেলেরা পাচ্ছেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা