× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

রূপগঞ্জ (নারায়াণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৭:৩৬ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:১২ পিএম

বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় মতি মিয়া নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছে। 

রবিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহত মতি মিয়া উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। 

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক জানান, অটোরিকশা চালিয়ে মতি মিয়া ভুলতা থেকে কাঞ্চন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। চালক মতি মিয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা