× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে সামাজিক উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২২:১৬ পিএম

শেরপুরে সামাজিক উন্নয়নে ছাগল বিতরণ

বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন হতদরিদ্র নারী ও পুরুষকে দুটি করে ছাগল, ২৫ কেজি খাবার ও ৫টি করে বিতরণ করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায কাযমির রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোকরেমা আক্তার।

এ সময় অতিথিরা বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য উপজেলার ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তোলা। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা নিজেরা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, তেমনি পারিবারিক ও সামাজিকভাবে সুন্দর জীবনযাপন করতে পারবেন। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সর্বদা প্রশিক্ষণ,পশুখাদ্য সহায়তা এবং নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা