শেরপুর (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২২:১৬ পিএম
বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন হতদরিদ্র নারী ও পুরুষকে দুটি করে ছাগল, ২৫ কেজি খাবার ও ৫টি করে বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায কাযমির রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোকরেমা আক্তার।
এ সময় অতিথিরা বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য উপজেলার ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তোলা। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা নিজেরা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, তেমনি পারিবারিক ও সামাজিকভাবে সুন্দর জীবনযাপন করতে পারবেন। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সর্বদা প্রশিক্ষণ,পশুখাদ্য সহায়তা এবং নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হবে।