× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ যাত্রীর কাছ থেকে ৩৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৮:৩১ পিএম

৫ যাত্রীর কাছ থেকে ৩৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

জেদ্দা থেকে আসা ৫ যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। 

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে ওই ৫ যাত্রী জেদ্দা থেকে চট্টগ্রাম আসেন। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৫ যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে কাস্টমস কর্মকর্তারা মোট ১২০০ গ্রাম স্বর্ণ পেয়েছেন। ব্যাগেজ রুল অনুযায়ী ৫ জন যাত্রী ৫০০ গ্রাম স্বর্ণ আনার কথা। কিন্তু এর অতিরিক্ত আনায় বাকি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। 

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৫ যাত্রীর মধ্যে জেসমিন আক্তার নামে একজন ২০০ গ্রাম, মো. নাসির ২৫০ গ্রাম, মোহাম্মদ মাসুম কবির চৌধুরী ৩০০ গ্রাম, কাজী মনোয়ারা বেগম ২৫০ গ্রাম এবং ইয়াসমিন আক্তার ২০০ গ্রাম স্বর্ণ নিয়ে আসেন। এর মধ্যে ব্যাগেজ রুল অনুযায়ী প্রত্যেক যাত্রীকে ১০০ গ্রাম করে স্বর্ণ প্রদান করা হয়। অতিরিক্ত স্বর্ণ ডিএম মূলে জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা