× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাখি শিকার করে ফেসবুক লাইভে রান্না, যুবকের জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৮:৩১ পিএম

পাখি শিকার করে ফেসবুক লাইভে রান্না, যুবকের জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকারের পর রান্না করে খাওয়ার অপরাধে বায়েজিদ আমীন (২৭) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বুধবার ( ১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। দণ্ডপ্রাপ্ত যুবক বায়েজিদ আমীন ওই এলাকার মো. মাসুম বিল্লাহর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বায়েজিদ আমীন ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে তা রান্না করে খাওয়ার ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বন বিভাগ ও প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা অনুযায়ী তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, বন্যপ্রাণি আমাদের জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। সংরক্ষিত পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান অব্যাহত রাখবে।

অভিযানে কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন এবং অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় পরিবেশ ও প্রাণীপ্রেমীরা এমন পদক্ষেপের জন্য উপজেলা প্রশাসন ও বন বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা