× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে মাছের ঘেরে দুর্বৃত্তের বিষ প্রয়োগ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৭:৫৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ছোটবেলা থেকেই মাছের প্রতি ছিল গভীর ভালোবাসা। সেই ভালোবাসাকে পুঁজি করে নিজের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন বুনেছিলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর বৈশাখী গ্রামের মো. সিরাজ। দেড় একর জমিতে তিনটি ঘের করে পাঁচ বছর ধরে গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন তিনি। কিন্তু দুর্বৃত্তের দেওয়া বিষে এক রাতেই শেষ হয়ে গেল তার পাঁচ বছরের পরিশ্রম ও স্বপ্ন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঘেরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় সাত লাখ টাকার মাছ মারা যায় । সিরাজ চর ওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মো. মোস্তফার ছেলে।

সিরাজ বলেন, ১৯৯৮ সালে বাবা মারা যাওয়ার পর থেকে আমি সংগ্রাম করে জীবন গড়ার চেষ্টা করছি। ছোটবেলার শখ ছিল মাছ চাষ করার। সেই স্বপ্ন বাস্তবায়নে গত পাঁচ বছর ধরে পরিশ্রম করেছি। কিন্তু একদিনে সব শেষ হয়ে গেল। ঘেরে সিসি ক্যামেরা বসানোর প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তার আগের দিনই বিষ প্রয়োগে আমার সব শেষ করে দেওয়া হলো। কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, জানি না কে বা কারা এটা করলো।

জানা যায়, বাড়ির পাশে মায়ের নামে তিনি গড়ে তুলেছিলেন ‘নুরজাহান পোল্ট্রি অ্যান্ড মৎস্য প্রজেক্ট’। বিকালে নিয়মমতো মাছের খাবার দেওয়ার পর সন্ধ্যায় ঘের পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, পানিতে বড় মাছগুলো ছটফট করছে এবং ছোট মাছগুলো মরে ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘেরজুড়ে মৃত মাছের স্তূপ তৈরি হয়।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের ভাষায়, এমন ন্যাক্কারজনক ঘটনায় শুধু একজন মানুষ নয়, পুরো এলাকার সুনাম ও সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত ও শাস্তির দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, ঘেরের চারপাশে ছড়িয়ে আছে শত শত মৃত মাছ। দুর্গন্ধে পুরো এলাকাজুড়ে মানুষ নাক চেপে চলাচল করছে। জাল দিয়ে মাছগুলো তুলে গর্ত করে পুঁতে ফেলা হচ্ছে। কিছু ভালো মাছ স্থানীয় দরিদ্র মানুষ বাড়ি নিয়ে যাচ্ছেন।


চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা