× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা গ্রামীণ ব্যাংক চান্দুরা শাখায় রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুনে অফিস ভবন ভস্মীভূত হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তদের আগুনে অফিস ভবনের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আগুনে ভস্মীভূত হয়ে যায়। 

গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখা ব্যবস্থাপক মো. ছলিম উদ্দিন জানান, অগ্নিকান্ডে  লক্ষাধিক টাকার আসবাবপত্র ক্ষয়ক্ষতি ও বিভিন্ন কাগজপত্র সংগ্রহের ভোগান্তি সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতো কাজ শেষ করে রাতে বাসায় চলে যান। রাত আনুমানিক ২টার দিকে আমাদের নাইটগার্ড জানান অফিসে আগুন লেগেছে, দৌড়ে আমাদের অফিসারকে নিয়ে এসে দেখি আগুনের লেলিহান শিখা জ্বলছে। তাত্ক্ষণিক পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরও জানান, আগুন নিভানোর পরে দেখতে পান পেছনের জানালা ভেঙে লাঠির মাথা কাপড় বেঁধে পেট্রোল দিয়ে কে বা কারা ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। এই অগ্নিসংযোগের ঘটনায় পর দিন বুধবার (১২ নভেম্বর) সকালে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে তিনি জানান।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংক চান্দুরা শাখায় অগ্নিসংযোগের ঘটনায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। অগ্নিসংযোগের ঘটনায় শাখা ব্যবস্থাপক একটি জিডিও করেছেন। আমরা তদন্ত করে সত্য ঘটনা উদ্ঘাটন করে দোষীদের গ্রেপ্তারের  চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা