× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে শিবির নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৬:৫৩ পিএম

মিঠাপুকুরে শিবির নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি ও এক দফার কবর দিতে চাওয়া কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শাহ আমানত তেলের পাম্প এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে মিঠাপুকুর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

গ্রেপ্তার ফুয়াদ মন্ডল কাফ্রিখাল ইউনিয়নের মুরাদদর্প নারায়নপুর গ্রামের আ. রাজ্জাক মন্ডলের ছেলে। তিনি কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি এইচ.এন. আশিকুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ জানায়, ফুয়াদ মন্ডল দীর্ঘদিন ধরে ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ছিদ্দিকী জানান, ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলায় ফুয়াদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা