× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে আ.লীগের চার কর্মীসহ গ্রেপ্তার ১৫

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৬:৩৮ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৫ ১৬:৩৯ পিএম

নারায়ণগঞ্জে আ.লীগের চার কর্মীসহ গ্রেপ্তার ১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতভর সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের চারজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

তাদের বৈষম্যবিরোধী হত্যা ও হত্যাচেষ্টা মামলায় বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম। গ্রেপ্তার বাকি ১১ জন মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তারকৃতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ভোলা (৫৪) মেম্বার, যুবলীগের সক্রিয় কর্মী মো. মাইন উদ্দিন (২৪) মো. রবিন (৩৫) এবং সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) ।

ওসি মো. শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা