× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৯তম বিশেষ বিসিএস

শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার আব্দুল্লাহ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৩:০৪ পিএম

শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার আব্দুল্লাহ

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উত্তীর্ণদের মধ্যে শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আব্দুল্লাহ আল রাসেল।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল রাসেল। এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আব্দুল্লাহ আল রাসেল পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের সন্তান। তিনি কৃষক সায়েম উদ্দিন ও গৃহিণী কমলা খাতুনের ছেলে। 

জানা যায়, আব্দুল্লাহ আল রাসেল ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৩ পেয়ে অনার্স এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৫ পেয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

এর আগে তিনি ২০১৪ সালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদ্রাসা থেকে মানবিক বিভাগে এসএসসি (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে একই মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পরীক্ষায় জিপিএ-৪.৬৪ পেয়ে উত্তীর্ণ হন।

আব্দুল্লাহ আল রাসেল বলেন, ‘আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দিয়েছেন। পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। মাদ্রাসা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এখন শিক্ষা ক্যাডারে প্রথম হওয়া এটা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখে।’

উল্লেখ্য, বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ৯ নভেম্বর শেষ হয়। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই করা হচ্ছে। 

পিএসসি সূত্রে জানা গেছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ হাজার ২১৯ জন এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা