× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটি টাকা মূল্যের ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১২:২৩ পিএম

কোটি টাকা মূল্যের ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখার পর সকালে অভিযান চালিয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৬০ লাখ টাকার মতো। 

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় চালান করা হতো। গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা