× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রচারের পর হাসপাতালের কার্যক্রম বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১০:৫৯ এএম

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রচারের পর হাসপাতালের কার্যক্রম বন্ধ

‘ভুল অপারেশনে দুই যুবকের মৃত্যু, অভিযুক্ত চিকিৎসক পালাতক’ শিরোনামে গত সোমবার (১০ নভেম্বর) দেশের খ্যাতনামা দৈনিক প্রতিদিনের বাংলাদেশে ভিডিও সংবাদ প্রচারের পর নড়েচড়ে স্বাস্থ্য বিভাগ। বন্ধ করে দেওয়া হয় অনুমোদনহীন সেই দিনাজপুরের বিরামপুরে মা ও শিশু জেনারেল হসপিটালের সকল কার্যক্রম। 

বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। 

তিনি বলেন, ‘ভুল অপারেশনে দুই যুবকের মৃত্যু, অভিযুক্ত চিকিৎসক পালাতক’ শিরোনামে একটি ভিডিও নিউজ প্রতিদিনের বাংলাদেশ অনলাইনে দেখতে পাই। পরে দিনাজপুর জেলা সিভিল সার্জনের নির্দেশে সেই অনুমোদনহীন মা ও শিশু জেনারেল হসপিটালের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

সম্প্রতি বিরামপুরের অনুমোদনহীন মা ও শিশু জেনারেল হসপিটালের অপারেশন থিয়েটারে এক যুবকের টনসিল অপারেশন করেন ডা. শের আলী মর্তুজা। অপারেশনের পর ঐ যুবকের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুরে নিয়ে তার শরীরে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়, কিছুক্ষণ পর রোগীটির মারা যায়। আবার ঐ একই ডাক্তার নবাবগঞ্জে আর এক যুবকের টনসিল অপারেশন করতে গেলে ঐ যুবকও মারা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা