× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ২০:৫১ পিএম

পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে ডুবে ইসমাইল হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ পিরোজপুর এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইসমাইল হোসেন চারঘাট সদর ইউনিয়নের দক্ষিণ পিরোজপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে শিশু ইসমাইলের মা তাকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা পাশের পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ওই শিশুর পরিবারের সদস্যরা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় কোনো এক ফাঁকে সে নদীতে পড়ে যায়। আড়াই বছরের ফুটফুটে শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যেহেতু মরদেহ নদীতে পাওয়া গেছে এজন্য নৌ-পুলিশ চারঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা