× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিহাতীতে পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৮:৩৪ পিএম

কালিহাতীতে পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজমত আলী আকন্দ রেজাউল, কালিহাতী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (অ. দা.) কামরুজ্জামান খান প্রমুখ।

প্রশিক্ষণটি পরিচালনা করেন পাট পরিদর্শক রমেশ চন্দ্র সূত্রধর। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ফলন বৃদ্ধি, মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে স্থানীয় পাটচাষি, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা