× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুঁটিতে ভর করে দাঁড়িয়ে আছে বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৩:৫২ পিএম

খুঁটিতে ভর করে দাঁড়িয়ে আছে বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দীঘির হাট নিম্ন মাধ্যামিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ-জরাজীর্ণ মাটির ঘরে চলছে পাঠদান কার্যক্রম। বাঁশের খুঁটি দিয়ে আটকে রাখা হয়েছে মাটির দেয়াল। যেকোনে মুহূর্তে দেয়াল ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এখন ভয় ও আতঙ্কের মধ্যেই শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের অভিভাবক মহলও রয়েছেন ব্যাপক উৎকণ্ঠায়।

সরজমিনে জানা যায়, বিদ্যালটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টায় ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য ছিল প্রান্তিক জনপদের অবহেলিত এলাকার শিক্ষার প্রসার, ঝরে পড়া রোধ, বাল্য বিয়ে প্রতিরোধ, সচেতন সমাজ গড়ার। এরপর বিদ্যালটি ২০০০ইং সালে পাঠদানের অনুমতি পায়। নানারকম বাধা-বিপত্তি পেরিয়ে অবহেলিত জনপদের বিদ্যালটি ২০১৯ সালে এমপিও ভুক্ত হয়। 

বর্তমানে বিদ্যালয়ের অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক। মাটির দেয়াল হেলে পড়েছে, দেয়ালে ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে, এমন আতঙ্কে প্রতিনিয়ত ক্লাস করছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীর দাবি সরকার দ্রুত উন্নত একটি ভবন নির্মাণ এবং বিদ্যালয়টির উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

দীঘির হাট নিম্ন মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুইটি আক্তার, আফরিন, হাসি আখতার, বিথি, আরাফাত, মাজেদ, জান্নাতুন রিফাসহ অনেকে জানান, তাদের বিদ্যালয়ে বৃষ্টির সময় পানি পড়ে। ক্লাসরুমে মাটির দেয়ালে ফাটল ধরেছে, হেলে পড়েছে। যেকোন মুহূর্তের ধসে পড়তে পারে। গ্রাম থেকে দূরে আরও স্কুল থাকলেও যাতায়াতের খরচ এবং সময় বেশি লাগার কারনে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই স্কুলেই ক্লাস করতে হচ্ছে।

দীঘির হাট নিম্ন মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম বলেন, বিদ্যালটি মাটির তৈরি। ক্লাসরুমের মাটির দেয়াল ফেটে হেলে পড়েছে, খুটি দিয়ে দেয়াল আটকে রাখা হয়েছে। ঘরের ছাউনির কাঠ, বাশ, টিন সব নষ্ট হয়ে গেছে। যেকোন মূর্হুতে একটা দূর্ঘটনা ঘটতে পারে। তাই সরকারের নিকট দাবি জানাচ্ছি আমাদের এই স্কুলে নতুন একটি ভবন নির্মাণ করার জন্য।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, দীঘির হাট নিম্ন মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিদ্যালয়ের সমস্যাগুলো জানিয়েছেন। আমি বিষয়টি জয়পুরহাট জেলা প্রশাসক মহেদয়কে অবগত করেছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা