× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১২:৫০ পিএম

বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার আসাদনগর ব্রিজ এলাকায় থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. হাসান উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার মোহাম্মদ মাসুদ সরকার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই তিন নারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নারীরা হলেন- নরসিংদী রাঙ্গামাটিয়া এলাকার আছিয়া বেগম (৪০), আকলিমা (৩০) ও বিলাসদি আল্লাহু চক্কর মানিক মিয়াবাড়ির শাহানাজ বেগম (২৮)। তাদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান বলেন, ‘মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় বডি ফিটিং অবস্থায় মাদক বহনকালে এই তিন নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের থানার চৌকস পুলিশ টিম। সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা