× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্তিকের শেষে চুয়াডাঙ্গায় শীতের আমেজ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১০:৫০ এএম

শীতের আগমনে প্রকৃতির দৃশ্যও বদলে যেতে শুরু করেছে। প্রবা ফটো

শীতের আগমনে প্রকৃতির দৃশ্যও বদলে যেতে শুরু করেছে। প্রবা ফটো

কার্তিক মাসের শেষে এসে চুয়াডাঙ্গায় একটু একটু করে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। নীচে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। উত্তরের হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ। সকাল ছয়টায় ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি। 

শীতের আগমনে প্রকৃতির দৃশ্যও বদলে যেতে শুরু করেছে। ভোরবেলা চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। ভোরে ফসলের মাঠ ও ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তাপমাত্রা কমে যাওয়ায় সকাল ও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ফলে, সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন ইতোমধ্যে গরম কাপড় ব্যবহার করা শুরু করেছেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণেই তাপমাত্রা দ্রুত কমছে। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা