× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিয়ায় বিএনপির গণসমাবেশ, হাত তুলে মনোনয়ন পরিবর্তনের দাবি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১০:২৫ এএম

হাতিয়ায় বিএনপির গণসমাবেশ, হাত তুলে মনোনয়ন পরিবর্তনের দাবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গণসমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণ হাত তুলে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্ব) মাহবুবের রহমান শামীমকে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত এই গণসমাবেশে বিএনপির ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা’ বিষয়ক আলোচনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। 

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আজিম গ্রুপ অফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাও: আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুস সালাম, এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন স্বপন, আলমগীর কবির, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এডভোকেট নূর হোসেন সুমন প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ৩৫ বছর ধরে হাতিয়ার মানুষের পাশে আছেন প্রকৌশলী ফজলুল আজিম। কিন্তু তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তা হাতিয়ার জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি। দ্রুত যেনো মনোনয়ন পরিবর্তন করা হয়।

সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় রাজনীতির প্রবক্তা জিয়াউর রহমান সাহেবকে। তারপর স্মরণ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে। ১৭ বছর ধরে তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দলকে শক্তিশালী করেছেন। তাই তার প্রতি আমাদের সমর্থন।  আপনারা জানেন বাংলাদেশের প্রায় সব গুলো সীটে অস্থায়ী ভাবে নাম ঘোষণা করা হয়েছে।  হাতিয়ার জন্য আপনারা সবাই ক্ষুব্ধ, আমিও ক্ষুব্ধ বটে। কিন্তু আপনারা অতীতে আমার পাশে যেভাবে ছিলেন সেভাবে যদি থাকেন তাহলে আমরা সফল হবে। আর আমার অবর্তমানে আমার ছেলেকে ভালবাসা দিবেন।

গণসমাবেশে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। অনুষ্ঠানে নিজের ও সন্তানের বিএনপির সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন সাবেক এমপি ফজলুল আজিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা