× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে দ্বন্দ্ব : ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই খুন

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ২১:৪৪ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রাজশাহীর চারঘাটে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই যিশু মোহাম্মদ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ফুফাতো ভাই বাবর আলীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যিশু মোহাম্মদ পাইটখালি গ্রামের রবিন ইসলাম রবির ছেলে এবং বাবর আলী একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যিশুর দাদা ও বাবরের নানা হেলাল উদ্দিনের দুই বিঘা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই জমি বাবরের পরিবার তার নানার কাছে থেকে কিনেছে বলে দাবি করে আসছিল। অপরদিকে যিশুও সেই জমি বিক্রি হয়নি এবং বাবার সূত্রে জমি নিজের বলে দাবি করে আসছিল। জমিটি বাবরদের দখলে ছিল নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান ছিল।

সোমবার বিকাল সাড়ে চারটার দিকে যিশু তার পরিবারের সদস্যদের ও কিছু লোকজন নিয়ে সেই জমির দখল নিতে যায়। এ সময় বাবরও লোকজন নিয়ে তা নিয়ে প্রতিহত করতে আসে। দুপক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে বাবর ছুরি দিয়ে যিশুর ঘাড়ে ও পেটে আঘাত করে। পরে স্থানীয়রা যিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

স্থানীয় নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিবাদমান ওই জমি নিয়ে আদালতে চার-পাঁচটি মামলা চলমান ছিল। এর মধ্যে আজকে দখল কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়রা মূল অভিযুক্ত বাবরকে অবরুদ্ধ করলে পুলিশ আটক করে নিয়ে গেছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হবে। মূল আসামিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা