× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-বাবাসহ নিহত ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ২১:০০ পিএম

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-বাবাসহ নিহত ৩

ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-বাবাসহ ৩ জন নিহত হয়েছেন। ট্রাক-সিএনজি ও ব্যাটারিচালিত মিশুকেরর ত্রিমুখী সংঘর্ষের এ ঘটনায় পাত্রসহ গুরুতর আহত হয়েছেন ৫ জন। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। আহতদের চৌদ্দগ্রাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহতরা হলেনÑ নাঙ্গলকোট উপজেলার মহেশ্বর গ্রামের আবুল বাশার ও তার স্ত্রী মোরশেদা বেগম এবং সিএনজি  চালক চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে মমতাজ মিয়া (৩৬)।

আহতদের মধ্যে চারজন হলেনÑ নাঙ্গলকোট উপজেলার মহেশ্বর গ্রামের একই দুর্ঘটনায় নিহত আবুল বাশারের ছেলে আবু তৈয়ব, একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম, আলী হোসেনের ছেলে অটোচালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম।

স্থানীয়রা জানান, সোমবার মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা কাজীবাড়ীর সামনে চৌদ্দগ্রামমুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি ও একটি ব্যাটারিচালিত মিশুকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে সিএনজি ও ব্যাটারিচালিত মিশুক ট্রাকের নিচে চাপা পড়ে ধুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুইজন পুরুষ ও একজন নারীসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা সবাই সিএনজির যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুমিল্লা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ অজ্ঞাত আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যা পৌনে ৭টায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম শেষ করে। 

প্রত্যক্ষদর্শী হাফেজ মর্তুর্জা ও নাসরিন বেগম বলেন, সোমবার বিকালে সিএনজি ও ব্যাটারিচালিত মিশুকের চালকদের অসচতেনতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সড়কের মোড়ে গতি নিয়ন্ত্রণ না করায় তিনজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। 

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।’ 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যায়। ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত মিশুকের ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা গেছে। নিহতদের পরিচয় জানা গেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা