× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুটে নেওয়া এলএমজির সন্ধান দিলেই ৫ লাখ টাকা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৯:২৭ পিএম

লুটে নেওয়া এলএমজির সন্ধান দিলেই ৫ লাখ টাকা

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ৫ আগস্টের পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের থানা ও ফাঁড়ি থেকে লুটে নেওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা চেয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এসব অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে। সন্ধানদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তারেক আল মেহেদী।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য জানান। পুরস্কারের পরিমাণ জানিয়ে তিনি বলেন, প্রতি গুলি উদ্ধারে ৫০০ টাকা, প্রতি  পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, প্রতি রাইফেল উদ্ধারে এক লাখ টাকা, এসএমজি উদ্ধারে দেড় লাখ টাকা এবং এলএমজি উদ্ধারে পাঁচ লাখ টাকা দেওয়া হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে। তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। যে কেউ নিরাপদভাবে তথ্য দিয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সহায়তা করতে পারবেন বলেও জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা