× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান মিরাজ গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৯:২৪ পিএম

কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান মিরাজ গ্রেপ্তার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে করা মামলায় কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এনামুল হক মিরাজ সদ্য সমাপ্ত মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মিরাজকে আদালতের মাধ্যমে সোমবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা