× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম

রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজি ওয়াহেদ-মরিয়ম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান সেখের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি, সরকারি তহবিল আত্মসাৎ ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে কলেজ শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্বেচ্ছায় অনুপস্থিত ও সাময়িক বরখাস্তকৃত উপাধ্যক্ষ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান সেখ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম করে আসছেন। তিনি ভুয়া বিল-ভাউচার তৈরি, সরকারি তহবিল আত্মসাৎ এবং কলেজের ভাবমূর্তি নষ্টের মতো কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান রয়েছে বলেও বক্তারা জানান।

বক্তারা আরও বলেন, সম্প্রতি ওই সাবেক অধ্যক্ষ গণমাধ্যমে কলেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চাই, আমাদের কলেজের সুনাম অক্ষুণ্ন থাকুক। যারা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত অধ্যক্ষের সব অনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা