× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মবিরতিতে, পাঠদান বন্ধ

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম

১৫২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মবিরতিতে, পাঠদান বন্ধ

দ্বিতীয় দিনেও কর্মবিরতি পালন করছেন আমতলী উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে বিপাকে পড়েছেন উপজেলার প্রায় ২৪ হাজার শিক্ষার্থী। বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা আবার ফিরে যাচ্ছে, ফলে পাঠদান সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।

জানা গেছে, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে গত শনিবার থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। ওইদিন বিকালে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষকরা। এর প্রতিবাদে শিক্ষক নেতারা সারাদেশে কর্মবিরতির ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার থেকে আমতলীতেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। 

সোমবার (১০ নভেম্বর) দ্বিতীয় দিনও কোনো বিদ্যালয়ে ক্লাস অনুষ্ঠিত হয়নি। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন না।ফলে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েছে। কেউ কেউ বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছে, আবার কেউ সময় কাটাচ্ছে মাঠে দুষ্টুমি করে। অভিভাবকরা সন্তানদের পড়াশোনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানভির, জিনিয়া ও আব্দুল্লাহ বলেন, শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তাই ক্লাস নিচ্ছেন না। আমরা এসে আবার বাড়ি ফিরে যাচ্ছি।

অভিভাবক নূর জামাল ও মিরাজ বলেন, বছরের শেষ সময়ে ক্লাস না হওয়ায় সন্তানদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এতে আমরা উদ্বিগ্ন। সরকার যেন দ্রুত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়।

চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, চাকরির বয়স ২৫ বছর, এখনো ১৩তম গ্রেডে কর্মরত আছি। উচ্চতর গ্রেড ও পদোন্নতি বন্ধ। সরকার দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করলেই আমরা ক্লাসে ফিরে যাব।

আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি এ কে এম জিল্লুর রহমান বলেন, শিক্ষকরা ক্লাসে ফিরতে চান, কিন্তু সরকার এখনো দাবিগুলো মানেননি। সরকার প্রজ্ঞাপন জারি করলেই আমরা কার্যক্রমে ফিরে যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা