× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে : মীর স্নিগ্ধ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৭:৪৬ পিএম

তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে : মীর স্নিগ্ধ

আমার সামনে যারা বসে আছেন, তারাই দেশের ভবিষ্যৎতোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

সোমবার (১০ নভেম্বর) জয়পুরহাটে পাঁচ দিনব্যাপী ৯ম জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্তব্য করেন তিনি এর আগে সকালে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মীর স্নিগ্ধ

কাব গড়ে শৃঙ্খলা, স্কাউট গড়ে নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রস্তুতিমূলক এই ক্যাম্প

উপস্থিত কাব স্কাউটদের উদ্দেশে বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার বলেন, কাব স্কাউটরা দক্ষতার মাধ্যমে নিজেদের প্রমাণ করবে। নিজেদের দক্ষ নাগরিক হিসেবে তৈরি করে দেশের প্রয়োজনে কাজে লাগাবে।

দেশ আমাদের, দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। যতদিন পর্যন্ত আমাদের দায়িত্ববোধ তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব না বলেও মন্তব্য করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

উদ্বোধনী অনুষ্ঠানের আগে এদিন সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্প এলাকায় এসে শেষ হয়। র‍্যালিতে স্কাউটদের বিভিন্ন সচেতনতামূলক প্লাকার্ড ও স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে।

জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আফরোজা আক্‌তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- জেলা স্কাউটসের সম্পাদক মাহমুদুল হাসান মুন্না। প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার মো. নুরুল ইসলাম।

উদ্বোধন শেষে কাব স্কাউটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এরআগে স্কাউট আন্দোলনে বিশেষ অবদান রাখায় জেলার ৪১ জন প্রবীণ স্কাউটার এবং ১০টি স্কাউট দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাঁচদিনব্যাপী এই ক্যাম্প আগামী ১৩ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই সময়ে অংশগ্রহণকারীদের জন্য গেমস, স্টেশনভিত্তিক চ্যালেঞ্জ ও নেতৃত্ব বিকাশমূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।

জেলা কালেক্টরেট চত্বরে আয়োজিত এই ক্যাম্পে প্রায় দুই হাজার কাব, স্কাউট ও কর্মকর্তা অংশ নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা