প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৬:৩৭ পিএম
‘ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যান্সার’ একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রতি এ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নিতে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে (১০ নভেম্বর) রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।
‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে অসহায় পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিনিধিদল। এ সময় তাদের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। সাক্ষাৎকালে সংগঠনটির আহবায়ক রুমন পরিবারটির প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মানবিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ ও বনানী থানা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।