× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপসা নদীতে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ২

খুলনা অফিস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১২:৪৫ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৫ ১২:৫৩ পিএম

 রূপসা ঘাটে চলছে নিখোঁজ যাত্রী উদ্ধার অভিযান

রূপসা ঘাটে চলছে নিখোঁজ যাত্রী উদ্ধার অভিযান

খুলনার পূর্ব রূপসায় ঘাটে পল্টুনের সঙ্গে ধাক্কা লেগে নদীতে পড়ে দুজন নিখোঁজ হয়েছেন।। রবিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু করেছে, তবে সকাল থেকে এখন পর্যন্ত নিখোঁজ দু‘জনের সন্ধান মেলেনি।

নিখোঁজদের একজন হলেন রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা ও সন্ধানী ক্লিনিকের অ্যাডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠু (৪০)। নিখোঁজ অন্যজন একজন নারী যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম রূপসা ঘাট থেকে ট্রলারটি অতিরিক্ত যাত্রী নিয়ে পূর্ব রূপসা ঘাটের দিকে যাচ্ছিল। ঘাটের কাছে পৌঁছে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে জোরে ধাক্কা দিলে যাত্রীরা নদীতে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠলেও দুইজন নিখোঁজ থাকেন।

দুর্ঘটনার পরপরই নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকালেও অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা