× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বিপাকে শিক্ষার্থীরা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২৩:৪৫ পিএম

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বিপাকে শিক্ষার্থীরা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাঠদান নিয়ে বিপাকে পড়েছে  শিক্ষার্থীরা।

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন সহকারী শিক্ষকরা। ফলে  বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল  থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। 

জগন্নাথপুর  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পাল  বলেন, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আমরা রবিবার থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা