× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২৩:২০ পিএম

জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান

জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা, আমাকে ফজু পাগলা উপাধি দেওয়ায় তাদের আমি ধন্যবাদ জানাই, বলেছেন- কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। 

রবিবার (৯ নভেম্বর) বিকালে ইটনা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আপনারা জানেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদকে মানুষ অনেক সম্মান করে কোটি কোটি টাকা দান করে। তাহলে কিশোরগঞ্জের পাগলা মসজিদ এলাকার সন্তান ফজু পাগলার সম্মান কত? তাই যারা আমাকে এই উপাধি দিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, অনেকে বলেছিল, আমি নাকি মনোনয়ন পাবো না। আপনারাও শঙ্কার মধ্যে ছিলেন। আমি আজকে বলতে চাই, জামায়াত শতশত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে। চেষ্টা করেছিল দল থেকে আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়ার জন্য। 

ফজলুর রহমান বলেন, আমার দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি যে সম্মান দেখিয়েছেন, সে জন্য আমি কৃতজ্ঞ। আমি জানতাম আমার দল আমাকেই মনোনয়ন দেবে। আমার বিরুদ্ধে দেশ-বিদেশে অনেক অপপ্রচার ছিল। আজকে আমি মনোনয়ন নিয়ে এসেছি। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার ভাগ্য বদলে দেব।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ফজলুর রহমানের স্ত্রী জেলা বিএনপির সাবেক সভাপতি উম্মে কুলসুম, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বপন ঠাকুর, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা