× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ বছর পর হিলি দিয়ে আপেল আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২২:৪৪ পিএম

১১ বছর পর হিলি দিয়ে আপেল আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১১ বছর পর পুনরায় ভারতীয় আপেল আমদানি শুরু হয়েছে। ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু থাকায় এতোদিন স্থবির থাকা ফল আমদানি কার্যক্রম আবারও সচল হলো।

এতে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

রবিবার (৯ নভেম্বর) বিকালে ভারতের মালদা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের রপ্তানিকৃত আপেলবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। 

চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং প্রায় ২৫ মেট্রিক টন আপেল আমদানি করেছে। আপেল খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল, পরীক্ষণ ও শুল্কায়নসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখনও কোনো আমদানিকারক খালাসের সার্টিফিকেট গ্রহণে আবেদন করেননি। আবেদন পেলেই পরীক্ষণ শেষে দ্রুত সার্টিফিকেট দেওয়া হবে, এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য খালাস করা যাবে।

দীর্ঘ বিরতির পর পুনরায় ফল আমদানি শুরু হওয়ায় হিলি স্থলবন্দর এলাকায় আবারও জমে উঠছে আমদানি–রপ্তানিভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা