× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহম্মদপুরে ১৩শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

মহম্মদপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৫ পিএম

মহম্মদপুরে ১৩শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

মাগুরার মহম্মদপুরে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল (৪৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার ( নভেম্বর) সকালে উপজেলার বড়রিয়া এলাকায় ওই যুবকের বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন

আটক আশরাফুল বড়রিয়া এলাকার মৃত. ছলেমান বিশ্বাষের ছেলে।

মাদকদ্রব্য অধিদপ্তর ও সেনাবাহিনী সূত্র জানায়, আশরাফুলের কাছে ইয়াবার বড় চালান আসছে এমন অভিযোগের ভিক্তিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও সেনাবাহিনী সম্মিলিতভাবে একটি টিম গঠন করে রবিবার ভোরে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আশরাফুলের শরীরে থাকা এবং রুমের ভেতরে তল্লাশি করে মোট ১৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করে যৌথবাহিনী।

মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. হাফিজা খাতুন সাংবাদিকদের জানান, আমাদের কাছে খবর ছিল আশরাফুল দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছে। এর সূত্র ধরে সোর্সের মাধ্যমে জানতে পারি তার কাছে ইয়াবার একটি বড় চালান আসছে তাই আজ আমরা এই অভিযান পরিচালনা করি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা