× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের ওপর হামলা, জেলা কৃষকদল নেতার পদ স্থগিত

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ১৭:১৯ পিএম

সাংবাদিকদের ওপর হামলা, জেলা কৃষকদল নেতার পদ স্থগিত

তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহাদাত হোসেনের পদ স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর বিকালে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় একটি অসহায় পরিবারের জমি দখল নিয়ে অনুসন্ধানের জন্য জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আরজু ঘটনাস্থলে যান। এ সময় বিতর্কিত কৃষকদল নেতা শাহাদাত ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। একই সঙ্গে তাদের প্রায় আড়াই ঘণ্টা একটি কারখানায় আটকে রেখে দফায় দফায় নির্যাতন চালানো হয়।

পরে আহত সংবাদ কর্মীদের সহযোগীরা তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগী আকাশ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আসামি শাহাদাতকে আদালতে সোপর্দ করে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা