× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে ৫টি গরু নিয়ে গেল বিএসএফ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ১৪:০১ পিএম

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে ৫টি গরু নিয়ে গেল বিএসএফ

ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ৫টি গরু ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গরুগুলো নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা আরও জানান, ভারত সীমান্তের কাছে পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামে প্রতিদিনের মতো গরুগুলো মাঠে রেখে যান কৃষকরা। সন্ধ্যার দিকে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ গরুগুলো ধরে নিয়ে যায়। সন্ধ্যায় গরুগুলোকে কৃষকরা ঘরে আনতে গিয়ে দেখে গরুগুলো সেখানে নেই। তারা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুবার বাজার বিওপিতে জানান। বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তের শূন্য রেখা অতিক্রম করায় গরুগুলোকে তারা ধরে নিয়ে গেছে।

পশ্চিম রাঙ্গামটিয়া গ্রামের বাসিন্দা আবদুল মান্নান জানান, সন্ধ্যার দিকে গরুগুলোকে বিএসএফ ধরে নিয়ে যায়। এর মধ্যে মো. মোস্তফার ১টি, ইদু মিয়ার ২টি ও ডিএম সাহেবনগর গ্রামের জামাল উদ্দিনের ২টি গরু রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, হঠাৎ করে সীমান্তে গরু পাচারকারীরা সক্রিয় হয়েছে। গত কিছুদিন ধরে রাঙ্গামাটিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনছে চোরাকারবারিরা।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তের শূন্য রেখা অতিক্রম করায় তারা গরুগুলো আটক করে। গরুগুলো ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা