× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপ-৩০

বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরা উপকূলের দুই শিশু

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ০৯:৫৫ এএম

বিশ্ব জলবায়ু সম্মেলনে  অংশ নিচ্ছে সাতক্ষীরা  উপকূলের দুই শিশু

আগামী ১০-২১ নভেম্বর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে কপ-৩০ সম্মেলন। ১৫০ দেশের প্রতিনিধি মিলিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার সমাধান খুঁজবেন। ১২ হাজারের বেশি জলবায়ু আন্দোলনের সক্রিয় কর্মী এই সম্মেলনে অংশ নেবেন। আর এবারের এই বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে দাঁড়িয়ে তারা বিশ্বের সামনে বাংলাদেশের উপকূলের শিশুদের বাস্তবতা তুলে ধরবে।

নওশীন ইসলাম আশাশুনি উপজেলা শিশু ফোরামের সভাপতি এবং গত কয়েক বছর ধরে শিশু সুরক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে। নওশীন আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শিক্ষক মো. শহীদুল ইসলাম ও জেসমিন দম্পতির সন্তান ও প্রতাপনগর ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে নুর আহমেদ জিদান শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের জিএম রইসউজ্জামান এবং লায়েকা খানম দম্পতির সন্তান ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে কেন্দ্রীয় উপকূলীয় শিশু ফোরামের সভাপতি। তারা দুজন জাগ্রত যুব সংঘ (জেজেএস), চিলড্রেন ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিআরআর এবং কেএনএইচ-বিএমজে-এর সহযোগিতায় এই বৈশ্বিক সম্মেলনে অংশ নিচ্ছে।

নওশীন ইসলাম বলে, জলবায়ু সম্মেলনে উপকূলের শিশুদের দুঃখ-দুর্দশাকে তুলে ধরব। ক্ষতিগ্রস্ত শিশুরা শিক্ষা, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার যেন পায়, সেজন্য উন্নত দেশের নেতাদের দৃষ্টি আকর্ষণ করব।  

নুর আহমেদ জিদান বলে, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এটা এখন বাঁচা-মরার লড়াই। এই সম্মেলনে বিশ্বনেতাদের সামনে আমাদের পরিস্থিতির কথা তুলে ধরব। দাবি একটাই উন্নত দেশগুলো যেন তাদের অতীতের ভুলগুলোর মাশুল আমাদের ওপর চাপিয়ে না দেয়। আমাদের শিশুদের ক্ষতিপূরণ দেয়।

নওশীন ইসলামের বাবা শহীদুল ইসলাম বলেন, বিশ্বমঞ্চে আমার মেয়ে বাংলাদেশের কথা বলবে, সাতক্ষীরা উপকূলের জলবায়ু ক্ষতিগ্রস্ত শিশুদের কথা বলবে। আমি বাবা হিসেবে গর্বিত। তার জন্য দোয়া চাই। এই দুই শিশুর অংশগ্রহণ বাংলাদেশের উপকূলীয় শিশুদের কণ্ঠকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, তারা ১১ তারিখ বাংলাদেশ থেকে রওনা করবে ব্রাজিলের উদ্দেশে এবং ১২-১৬ তারিখ পর্যন্ত সম্মেলনে অংশগ্রহণ করবে এবং ১৭ তারিখ ঢাকা ফিরবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা