× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জেলে আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ০১:০৪ এএম

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জেলে আটক

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন জেলে আটক করা হয়েছে।

শনিবার ( নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ কর্তৃক সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি করে ১ হাজার ২শ মিটার থাই জাল ও ১৯ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত ট্রলিং বোট, থাই জাল ও আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা