জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২৩:২২ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন দলের শতাধিক কর্মী-সর্মথক জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের আয়োজিত জনশক্তি সমাবেশে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তারা।
এ সময় তাদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেন সমাবেশেরে প্রধান অতিথি জেলা জামায়াতের মজলিশের শূরা ও কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, দলটির সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা দরছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহসহ উপজেলা জামায়াতের সিনিয়র নেতারা।
সুনামগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান বলেন, জামায়াতে যোগদানকৃত ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ছিলেন। বিগত ও বর্তমান সময়ে ওসব দলের কার্যক্রমে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাই ইনসাফভিত্তিক দল জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন তারা। আমরাও তাদের বরণ করে নিয়েছি।