× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় বিচার বিভাগের সামারি ট্রায়াল, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ২৩:১১ পিএম

নওগাঁয় বিচার বিভাগের সামারি ট্রায়াল, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নওগাঁয় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও মিষ্টির দোকানসহ ভোজ্যপণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনা করেছে বিচার বিভাগ।

শনিবার (১১ নভেম্বর) বিকাল ৪টার পর শহরের বিভিন্ন পয়েন্টে দুই ঘন্টাব্যাপী এ সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ সময় বেশ কিছু অসঙ্গতি নজরে এলে সতর্ক করার পাশাপাশি হেলথ কেয়ার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সামারি ট্রায়ালে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাজিয়া তাসনিম, সদর থানা পুলিশের টিম এবং সেনাবাহিনীর টিম উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, নওগাঁ শহরের বেশ কিছু ডায়গনস্টিক সেন্টার সম্প্রতি অবৈধভাবে পরিচালনা হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিচার বিভাগ। এছাড়া স্থানীয় বাজারে নকল ভোজ্যপণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরির মৌখিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকালে শহরের বিভিন্ন পয়েন্টে সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ সময়ে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্রে ত্রুটি থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্টাফ কোয়ার্টার এলাকার বলাকা ক্লিনিকে সামারি ট্রায়াল পরিচালনা করে অব্যবস্থাপনা নজরে এলে সতর্ক করা হয়।

এরপর সন্ধ্যায় ডালপট্টি এলাকার বেশ কয়েকটি ভোজ্য পণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনার সময় রংমিশ্রিত মুগ ডাল পাওয়া যায়। এ সময় একটি দোকানে ২৪ কেজি ভেজাল ডাল জব্দ করে বিচার বিভাগ। একই সময়ে ওই দোকানিকে সতর্ক করার পর মিষ্টির দোকান মালিকদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা